1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে

এক হাজারের বেশি টাকা পাঠানো যাবে না বিকাশ, রকেট ও নগদে

✍️ বার্তা বাজার •

প্রকাশিত: ০১/০২/২০২৬ ১০:৩৫ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমিত করা হয়েছে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস)। একসাথে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না বিকাশ, নগদ ও রকেটে। তবে এসব মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকেরা দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন।

বর্তমানে বিকাশ, রকেট, নগদসহ সব মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকেরা দৈনিক একে অপরের কাছে ৫০ হাজার এবং মাসে তিন লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। সেক্ষেত্রে তাদের দিনে সর্বোচ্চ ৫০ এবং মাসে ১০০টি লেনদেনের অনুমতি আছে। তবে নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রস্তাবনা অনুযায়ী, আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রাহকেরা একে অপরের কাছে দিনে সর্বোচ্চ ১০ বারে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। এ নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com