1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০২/২০২৬ ২:১৯ পিএম

বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের (বটগাছ) মনোনীত প্রার্থী মোহাম্মদ গাজী আব্দুর রহীম রুহী। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মোক্তারপাড়া জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

মোহাম্মদ গাজী আব্দুর রহীম রুহী বলেন, ‘জামায়েত ইসলামী স্বাধীনতার পর থেকে ইসলামী দলগুলোর সঙ্গে মোনাফেকি করে আসছে। আপনারা দেখেছেন তাদের জোট থেকে হাতপাখাও বের হয়ে এসেছে। অন্যরাও একে একে বের হয়ে আসছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ খেলাফত আন্দোলনকে ওনারা বলেছিলেন কিছু আসন সমঝোতা করবেন। কিন্তু তারা আসন সমঝোতা করেনি। আমি যেহেতু কেন্দ্রীয় দায়িত্বে আছি, আমি উনাদের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি। উনাদের বাসায় গিয়েও সাক্ষাৎ পাইনি। অর্থাৎ উনারা আমাদের বিভিন্ন সমাবেশে ব্যবহার করেছেন।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন সর্বশেষ তারা যখন ৩০০ আসনে প্রার্থী দেয়, নিচে লেখা ছিল কয়েকটা দলের বিষয়ে আসন সমঝোতা হয়নি। তারই অংশ হচ্ছে এই দল; বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে ১১ দলীয় জোটের আসন সমঝোতা হয়নি।’

১১ দলীয় জোটে অবমূল্যায়নের কারণে আপনারা নির্বাচন থেকে সরে গিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ গাজী আব্দুর রহীম রুহী বলেন, ‘হ্যাঁ অবশ্যই আমরা অবমূল্যায়নের কারণে নির্বাচন থেকে সরিয়ে দাঁড়িয়েছি। আমি মনে করি একটি দলই আছে যেটি হচ্ছে রিকশা মার্কা এবং আরেকটি হচ্ছে জামায়াত। এ ছাড়া বাকি সব হচ্ছে জামায়াতের ‘বি’ টিম। কারণ তারা জানে যেকোনো সময় তাদের নিবন্ধন বাতিল হতে পারে বা বিভিন্ন সমস্যায় পড়তে পারে। এজন্য এরকম ‘বি’ টিম তারা রেডি রাখে।

এটি তাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুহী জানান, এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। এটি তাদের জেলা খেলাফত আন্দোলন কমিটির সিদ্ধান্ত।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com