1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চাকরি হারাচ্ছেন যে ৩৩ এসপি চীনা করিডোর: মিয়ানমারের গৃহযুদ্ধ ও ভারতের টেনশন প্রধান বাধা অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আ.লীগ: চিফ প্রসিকিউটর ব্রাজিল বিদায় নেবে, ভবিষ্যদ্বাণী করলেন ক্রিস সাটন ভিক্ষা করে ৭০ টাকা দিয়েছিলেন নির্বাচনী তহবিলে, বদলে পেলেন নতুন ঘর সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নতুন কর্মপরিকল্পনা: টেকনাফকে অপরাধ মুক্ত করতে বার্তা এমপি শাহজাহান চৌধুরীর ফেরার কথা বলে আ.লীগের নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছেন হাসিনা: সোহেল তাজ টেকনাফ পৌর বিএনপির ৩১ সদস্যের কমিটি ঘোষনা, আহবায়ক রাজ্জাক- সদস্য সচিব এনামুল

নারীবিদ্বেষী বক্তব্যের কারণে ডা. শফিকের প্রার্থিতা বাতিলের দাবি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০২/২০২৬ ৪:৫১ পিএম

নারীবিদ্বেষী বক্তব্যের কারণে ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতারা। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা এ দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, যে নারীদের সম্পর্কে এমন অবমাননাকর অশ্লীল বক্তব্য প্রদান করেন তাদের কাছেই লজ্জা-শরমের মাথা খেয়ে আবার ভোট চান কিভাবে? এ প্রশ্ন আজ দেশবাসীর। নারীর প্রতি অবমাননকার বক্তব্য প্রদানকারী স্বাধীনতাবিরোধী জামায়াতকে নারীসমাজসহ মুক্তিযুদ্ধের চেতনা ও চব্বিশের গণ-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল প্রগতিমনা সবাইকে ভোট না দেওয়ার জন্য আহ্বান জানান তারা।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতা ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্কাফী রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী এবং জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা।

বিবৃতিতে তারা বলেন, গত ২৯ জানুয়ারি আল জাজিরার সাথে সাক্ষাৎকারে জামায়াত আমির অত্যন্ত স্পষ্ট করে বলেছেন, ‘সৃষ্টিগত কারণেই নারীরা তাদের দলের শীর্ষ নেতৃত্বে আসার অনুপযুক্ত’। ৩১ জানুয়ারি জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট করা হয়। সেখানেও বলা হয়, ‘আমরা বিশ্বাস করি যে, আধুনিকতার নামে যখন নারীদের ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়।

এটি পতিতাবৃত্তির আরেকটি রূপ ছাড়া কিছুই নয়।’ যদিও জামায়াতের পক্ষ থেকে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে অ্যাকাউন্ট হ্যাক করার দাবি করা হয়েছে। এরপর পহেলা ফেব্রুয়ারি জামায়াতের আমিরের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি বক্তব্য দেওয়া হয়, সেখানে তিনি বলেন, ‘আমাদের ইশতেহার প্রথম দিন থেকেই স্পষ্ট। আমরা রাজনীতি এবং স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব; গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক সম্মানকে সমর্থন করি।


যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, আলজাজিরার সঙ্গে দেওয়া সাক্ষাৎকার এবং ফেসবুক স্ট্যাটাস একটি আরেকটির সঙ্গে সাংঘর্ষিক এবং পরস্পর বিপরীত। রাজনীতিতে নারী নেতৃত্ব যদি তারা সমর্থন করেন তাহলে দলের শীর্ষ পদে বা প্রধান কেন হতে পারবে না। এ প্রশ্নের কি কোনো উত্তর আছে? আসলে ইশতেহারে যা বলা আছে তা তারা বিশ্বাস করে না। কারণ জামায়াতের প্রতিষ্ঠাতা মওলানা আবুল আলা মওদুদী স্পষ্ট করে বলেছেন—নারী রাজনীতি, রাষ্ট্রশাসন ও সামরিক ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে না। ফলে মওদুদীর অনুসারী জামায়াত কখনোই নারী নেতৃত্ব মানে না।

জামায়াতের নারী শাখার নেত্রীরাও নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন, ‘জামায়াত একটা ইসলামী দল, ইসলামে নারী শীর্ষ নেতৃত্বে আসতে পারবে না এমন বিধান রয়েছে। এটা মেনে নিয়েই তারা জামায়াত করেন।’
তারা আরো বলেন, শুধু তাই নয়, জামায়াতের বিভিন্ন নেতারাও নারীদের হেয় করে অবমাননা করে বক্তব্য-বিবৃতি হরহামেশাই দেয়। সম্প্রতি বরগুনা জামায়াতের প্রার্থীও নারীবিদ্বেষী বক্তব্য দিয়ে নারীদেরকে বেশ্যা বলে অভিহিত করেছেন। এ থেকে বোঝা যায় জামায়াত আসলে নারীদেরকে কী নজরে দেখে। ফলে আইডি হ্যাক নয় জামায়াত আমিরসহ জামায়াত নেতাদের মাথা বহু আগেই মওদুদীর ইসলাম চিন্তা হ্যাক করে রেখেছে। মুখে যতই সুন্দর কথা বলুক, মাঝে মাঝে সেই সত্যটা মুখ দিয়ে বেরিয়ে আসে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com