1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

দেশে ইসলামি লেবাসধারী একটি দল আছে, তাদের মাঝে প্রকৃত কোনো ইসলাম নেই: চরমোনাই পীর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০২/২০২৬ ৪:৫৭ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশে ইসলামী লেবাসধারী একটি দল আছে। দলটির নাম জামায়াতে ইসলাম। ইসলামের কথা বলা এই দলটির মাঝে প্রকৃত কোনো ইসলাম নেই। সবচেয়ে বড় কথা, জামায়াতের কথা ও কাজে কোনো মিল নেই।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবস্থিত সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের কঠোর সমালোচনা করে রেজাউল করিম বলেন, এরা ইসলামের লেবাস পরে ইসলামের দোহাই দেন ঠিকই, কিন্তু তারা কখনও প্রকৃত ইসলামী দল নয়। বরং স্বার্থের জন্য ভিন্ন দেশের অ্যাজেন্ডা বাস্তবায়ন করতেও এরা একাগ্রচিত্তে কাজ করছে।

চরমোনাই পীর বলেন, আমরা কিন্তু একা নই, আমাদের সঙ্গে দেশের জনগণ আছে। দেশবাসীর দোয়ায় আমরা এককভাবে ২৭৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি।

রেজাউল করিম বলেন, বিগত সরকারগুলোর মতো জেল-জুলুম, অন্যায়, অত্যাচার, দুর্নীতি, অপশাসন, বিদেশে টাকা পাচার বন্ধ করতে হলে দেশে ইসলামী শাসন কায়েম করতে হবে। শরীয়া আইনের মাধ্যমে আমাদের দেশে শাসন ব্যবস্থা চালু করতে হবে। কারণ, ৯২% মুসলমানের এই দেশে ইসলামী হুকুমত ছাড়া কখনই শান্তি সম্ভব নয়।

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নবীনগর উপজেলা শাখা সভাপতি মাওলানা জসিমউদ্দিন সরকার। এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব আহম্মদ আব্দুল্লাহ ইউসুফ, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, মাওলানা হাবিবুর রহমান মির্জা, মাওলানা আব্দুল মতিন প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com