1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না: চরমোনাই পীর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০২/২০২৬ ৭:৩২ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, জামায়াতের আমির পরিষ্কারভাবে বলেছেন, তারা ক্ষমতায় যেতে পারলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না, তারা দেশ চালাবে প্রচলিত আইনে। অথচ প্রচলিত আইনের মাধ্যমে আমাদের দেশ ৫৩-৫৪ বছর চলেছে। নতুন করে আবার এই নীতি ও আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত হলে মানুষ শান্তি পাবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ রেজাউল করীম বলেন, ‘অনেকে অনেক বড় আলেম হতে পারেন, মেধাবী ও যোগ্য হতে পারেন। কিন্তু মূল বিষয় হলো তার আদর্শ কী, বাস্তবে তিনি কী চান। যারা জামায়াতের নেতৃত্বে জোটে রয়েছেন, তারা পরিষ্কারভাবে বলছেন, আমরা ইসলামি শরিয়াহ (আইন-নীতি) অনুযায়ী দেশ চালাব না। এখন অনেকে বলতে পারেন, আমাদের প্রার্থী তো আলেম না। আমরা আলেমের কদর ও ইজ্জত করব, কিন্তু ভুল নীতি-আদর্শের ক্ষেত্রে কোনো আপস নয়।’

ইসলামী আন্দোলনের নবীনগর উপজেলা সভাপতি জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে জনসভায় প্রধান আকর্ষণ ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম নজু।

এ সময় চরমোনাই পীর প্রার্থীর হাতে দলীয় প্রতীক ‘হাতপাখা’ তুলে দেন এবং শান্তির প্রতীক হিসেবে হাতপাখায় ভোট দেয়ার আহ্বান জানান।

জনসভায় বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জিয়াউল হক সরকার, হাবিবুর রহমান মেজবাহ, আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা মেহেদি হাসান ও আবুল কালাম আজাদ প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com