1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ১১ পুলিশ সদস্য বরখাস্ত টেকনাফ দোয়েলকার মালিক সমিতির সেক্রেটারী শহিদ ৮ হাজার ইয়াবাসহ আটক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি চট্রগ্রামে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক: উখিয়ার বক্তার মেম্বারের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ ৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার কক্সবাজারে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী কান্না সহ্য করতে না পেরে দুই মাসের শিশুকে আছাড় দিয়ে মেরে ফেলেন বাবা

উখিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ীসহ দুইজন আটক

✍️ প্রেস বিজ্ঞপ্তি •

প্রকাশিত: ০৪/০২/২০২৬ ৯:৩৫ এএম

উখিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ীসহ দুইজনকে আটক করেছে উখিয়া আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল।

 

বুধবার (০৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী ইউনিয়নের শীর্ষ মাদক ব্যবসায়ীদের নিজস্ব আস্তানায় অভিযান চালিয়ে দুইজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।

 

আটককৃতরা হলো, পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার শীষ মাদক ব্যাবসায়ী রুবেলের ভাই মিজান (৩৫), এবং একই এলাকার মনজুর আলমের পুত্র রাকিব (১৮)। অভিযান চলাকালে আটককৃতদের বসতঘর তল্লাশি করে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, বাংলা মদ, চুরি ও ডাকাতিতে ব্যবহৃত অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে দা, চাপাতি, ওয়্যার কাটার, পকেট নাইফসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি রয়েছে।

 

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এসব সরঞ্জাম বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা পাচারের কাজে ব্যবহার করা হতো।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com