1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

মধ্য রাতে কম্বল বিতরণকালে জামায়াতের ৫ নেতাকর্মী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০২/২০২৬ ৪:৩৯ পিএম

মাগুরায় মধ্যরাতে হাসপাতালের রোগীদের মাঝে কম্বল বিতরণের অভিযোগে জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে মহম্মদপুরে উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্স থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন মহম্মদপুর সদর ইউনিয়ন জামায়াতের আমির হুসাইন আহম্মেদ কাবুল, মহম্মদপুর সদর ৬নম্বর ওয়ার্ড সভাপতি মুকুল, উপজেলা জামায়াত কর্মী ওবায়দুল্লাহ বীন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ।

মহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে ভোটারদের মধ্যে কম্বল বিতরণ করায় জামায়াতের নেতাকর্মীদের আটক করা হয়েছে। তাদেরকে শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনুর জামান জানান, অভিযোগ মিথ্যা প্রমান করতে পারলে আদালত থেকে তারা ছাড়া পেয়ে যাবেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com