1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়া–টেকনাফে এনসিপির ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু

✍️ ইমরান আল মাহমুদ •

প্রকাশিত: ০৬/০২/২০২৬ ১১:৩৯ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত অ্যাম্বাসেডর মুহাম্মদ হোসাইনের নেতৃত্বে উখিয়া-টেকনাফে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দুইদিনব্যাপী প্রচারণা শুরু হয়েছে। শুক্রবার(৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচি মরিচ্যা বাজার থেকে যাত্রা করে পাতাবাড়ী বাজার, ভালুকিয়া স্টেশন, কোর্টবাজার, উখিয়া সদর স্টেশন, কুতুপালং, বালুখালী, থাইংখালী, পালংখালী, হোয়াইক্যং ও হ্নীলা এলাকায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে বিভিন্ন স্থানে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয় ১১ দলীয় জোটের পক্ষ থেকে। এ সময় সাধারণ জনগণের মাঝে গণভোটের বিষয়ে সচেতনতা তৈরি এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। পথসভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আহ্বায়ক আকতার হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এনসিপি’র জেলার দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় কমিটি কর্তৃক মনোনীত উখিয়া-টেকনাফ আসনের হ্যাঁ ভোটের ক্যাম্পেইনের এ্যাম্বাসেডর  মুহাম্মদ হোসাইন বলেন, “গণভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সচেতন নাগরিক হিসেবে সবাইকে বিষয়টি বুঝে ‘হ্যাঁ’ ভোট দিয়ে উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় এগিয়ে আসতে হবে।” দলীয় সূত্রে জানা গেছে, প্রচারণার প্রথম দিনের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় দিনেও বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com