1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
শেখ হাসিনার দুলাভাই পৌর আ.লীগের সাধারণ সম্পাদক যোগ দিলেন বিএনপিতে মরিচ্যা–সোনার পাড়ায় দাঁড়িপাল্লার পথসভায় জনসমুদ্র, চাঁদাবাজ বয়কটের ডাক আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রশাসনকে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে-শাহজাহান চৌধুরী উখিয়া ও টেকনাফে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বসছে সিসিটিভি দেশকে মেধা ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত : চরমোনাই পীর যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারাজ নির্মাণ কাজে হাত দিব: তারেক রহমান জামায়াত নেতার বিরুদ্ধে আবাসিক হোটেলের জমি দখলের অভিযোগ

মরিচ্যা–সোনার পাড়ায় দাঁড়িপাল্লার পথসভায় জনসমুদ্র, চাঁদাবাজ বয়কটের ডাক

✍️ নিজস্ব প্রতিবেদক •

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ১০:১৪ পিএম

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন গতি সঞ্চার করেছে মরিচ্যা ও সোনার পাড়ায় অনুষ্ঠিত পৃথক দাঁড়িপাল্লা প্রতীকের পথসভা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এই দুটি পথসভা জনসমুদ্রে পরিণত হয়। সভা থেকে চাঁদাবাজ ও সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে প্রকাশ্যে বয়কটের ঘোষণা দেন সাধারণ ভোটাররা এবং জেলা জমায়েতের আমির ও সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারীর বিজয় নিশ্চিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

মরিচ্যা ও সোনার পাড়ায় আয়োজিত পৃথক পথসভাগুলোতে সকাল থেকেই আশপাশের গ্রাম ও এলাকা থেকে মিছিল নিয়ে মানুষের ঢল নামে। নারী-পুরুষ, যুবক, শ্রমজীবী মানুষ ও প্রবীণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। চাঁদাবাজদের বয়কট করো, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দাও, আনোয়ারীর বিজয় নিশ্চিত—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সভাস্থল।

সভায় বক্তারা বলেন, উখিয়া–টেকনাফ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলদারিত্ব ও ভয়ভীতির রাজনীতিতে অতিষ্ঠ। সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ লুট করে একটি স্বার্থান্বেষী মহল রাজনীতি করছে, যা থেকে মুক্তি পেতে এবার ভোটের মাধ্যমে রায় দেওয়ার সময় এসেছে। তারা স্পষ্টভাবে ঘোষণা দেন, চাঁদাবাজদের সঙ্গে কোনো আপস নয়—বয়কটই হবে একমাত্র পথ।

জেলা জমায়েতের আমির ও কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারী তাঁর বক্তব্যে বলেন, মরিচ্যা ও সোনার পাড়ার এই জনসমুদ্র প্রমাণ করে দিয়েছে—মানুষ আর অন্যায় মেনে নেবে না। আমি এমপি হতে চাই জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলার জন্য। উখিয়া–টেকনাফকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করাই আমার অঙ্গীকার।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সীমান্ত নিরাপত্তা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন। ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি।

পথসভায় অংশ নেওয়া একাধিক ভোটার জানান, তারা দীর্ঘদিন ধরে অবিচার ও হয়রানির শিকার। মরিচ্যার এক স্থানীয় বাসিন্দা বলেন, আমরা শান্তিতে থাকতে চাই। যারা চাঁদা ছাড়া কিছু বোঝে না, তাদের আর ভোট দেব না। আনোয়ারীর দিকেই আমাদের আস্থা।

সোনার পাড়ার এক তরুণ ভোটার বলেন, এই নির্বাচন আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই আমরা দাঁড়িপাল্লা প্রতীকেই ভোট দেব।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মরিচ্যা ও সোনার পাড়ার পৃথক এই দুটি পথসভা কক্সবাজার-৪ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। মাঠপর্যায়ে জনসমর্থন ও ভোটারদের প্রকাশ্য অবস্থান ইঙ্গিত দিচ্ছে—এই আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারীর বিজয়ের সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে।

উখিয়া–টেকনাফের রাজনীতিতে এখন একটাই আলোচনা—পরিবর্তন। আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতেই এগিয়ে চলেছেন আনোয়ারী, এমনটাই বলছেন সাধারণ ভোটাররা।

পথসভায় বিশেষ অতিথি ও নেতৃবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন,পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী,  জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মৌলানা আবুল ফজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মৌলানা নুরুল হক, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মৌলানা আব্দুর রহিম,এনসিপি কক্সবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন, ছাত্র আন্দোলনে অন্যতম ভুমিকা পালনকারী নারী নেত্রী জিনিয়া শারমিন রিয়া, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, উখিয়া–টেকনাফের মানুষ আর চাঁদাবাজি ও অনিয়মের রাজনীতি চায় না। তারা সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারীর নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com