1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জ্বালানি নিতে চালু হলো ‘ফুয়েল পাশ’ অ্যাপ, আবেদন করবেন যেভাবে আমরা কি সরকারি দলকে জিজ্ঞাসা করে ওয়াকআউট করব: তিনবার ওয়াকআউটের পর বিরোধীদলীয় নেতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ ৫২ জনই নিহত দ্রুত বিচার আইনের মামলায় কলাতলীর আলোচিত বেলায়েত কারাগারে ১ ডলারের বিয়ার কক্সবাজারে ১৪০০ টাকা, কেন আসবে বিদেশি পর্যটক শুক্রবার সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা পর্যটন মন্ত্রী আফরোজা খানম ১ দিনের সফরে কক্সবাজার আসছেন সোমবার পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে গুলি টেকনাফে বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার, নৃশংসতায় চাঞ্চল্য কক্সবাজারে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যসহ ৯ আসামি গ্রেপ্তার

আবু সাঈদ হত্যা মামলা,দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৪/২০২৬ ৩:১৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল, বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই পুলিশ সদস্য হলেন, সাবেক এএসআই আমীর ও কনস্টেবল সুজন। এছাড়া সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ও এসআই নয়নের যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।

পাশাপাশি রেরোবির সাবেক উপাচার্য হাসিবুর, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদকে ১০ বছর এবং প্রক্টর শরিফুলের ৫ বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com