1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণ, আহত রোহিঙ্গা যুবক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৪/২০২৬ ৪:১৬ পিএম

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাদেক (২৫) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০ দিকে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি’র অধীনস্থ বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বিআরএম-২১ পয়েন্ট থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণে এবং মাস্টার কাঠি পোস্টের ২৫০ মিটার উত্তরে, শূন্য লাইন থেকে আনুমানিক ১৫০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে ‘নারিকেল বাগান’ এলাকায় হঠাৎ ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে গুরুতর আহত হন রোহিঙ্গা যুবক মো. সাদেক (২৫)। তিনি বশির আহমেদ ও সারা খাতুনের ছেলে এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক-এফ/১৩-এর বাসিন্দা।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় পূর্বে পুঁতে রাখা ল্যান্ডমাইনের ঝুঁকি এখনও বিদ্যমান রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com