1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা আত্মগোপনে গিয়ে সাজালেন অপহরণের নাটক কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ১১ পুলিশ সদস্য বরখাস্ত টেকনাফ দোয়েলকার মালিক সমিতির সেক্রেটারী শহিদ ৮ হাজার ইয়াবাসহ আটক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি চট্রগ্রামে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক: উখিয়ার বক্তার মেম্বারের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ ৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার কক্সবাজারে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৪/২০২৬ ৮:৩৫ পিএম

রামুতে বিজিবির একটি সরকারি ফ্যামিলি কোয়ার্টারে গলায় ফাঁস দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নে রামু ব্যাটালিয়ন-৩০ বিজিবির জেসিও কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

নিহত রাবেয়া আক্তার ফেরদৌসী (২৮) ওই ব্যাটালিয়নের জেসিও (জুনিয়র কমিশন্ড অফিসার) সুবেদার মেজর মো. বজলুর রশিদের মেয়ে। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাবার কোয়ার্টারে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন রাবেয়া। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামু থানার উপপরিদর্শক (এসআই) রাহুল রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তার ভাষ্য, প্রাথমিকভাবে জানা গেছে, গত ছয় মাস ধরে রাবেয়া বাবার বাসায় অবস্থান করছিলেন। তার দুটি ছেলে সন্তান রয়েছে। স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, “আত্মহত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com