1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল

রামুতে বিজিবির অভিযান: ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৪/২০২৬ ৫:৫৬ পিএম

রামুতে মালিকবিহীন ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩০ বিজিবি)। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে।

​শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকায় এই অভিযান চালানো হয়।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল তুলাবাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।

​এ সময় মাথায় বস্তা নিয়ে এক ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা থামার সংকেত দিলে তিনি দূর থেকে বিজিবির উপস্থিতি দেখে বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ভেতর থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সূত্র:টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com