1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়ায় পুলিশে হামলার পর হাতকড়াসহ আসামি মিজানুর রহমান ‘পলাতক’ গুঞ্জন, আহত ৪ পুলিশ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৪/২০২৬ ১২:৪৭ পিএম

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ সালাহউদ্দিনের ছোট ভাই ওয়ারেন্টভুক্ত আসামী মিজানুর রহমান পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

সূত্রে জানা যায়, রবিবার মধ্যরাতে উখিয়া থানা পুলিশের অভিযানে অন্তত ১০টি বিভিন্ন ক্যাটাগরির ( ফ্রট, চাঁদাবাজী, বনবিভাগ, দখলবাজী, চেক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মিজানুর রহমানকে আটক করে নিয়ে আসার সময়, সালাহউদ্দিন মেম্বারের সহধর্মিণী ও অভিযুক্ত মিজানুর রহমানের সহধর্মিণী পুলিশের উপর হামলা চালিয়ে আসামীকে ছিনিয়ে নেন বলে জানা যায়। এদিকে অভিযুক্ত আসামীকে ধরার পর মিজানুর রহমানের পিতা জাফর ড্রাইভার পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে নিতে বিভিন্ন কৌশল অবলম্বন করলে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় বলে জানা যায়।

এই বিষয়ে উখিয়া থানা পুলিশের পক্ষ থেকে এখনো কিছু জানা যায় নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com