1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৪/২০২৬ ৮:৩০ পিএম

হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা ১৪ মে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক রবিবার (১২ এপ্রিল) এ তথ্য জানান ।

তিনি বলেন, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পরে যারা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তারাই তালিকায় যুক্ত হবেন।

এক্ষেত্রে ৩১ মার্চ পর্যন্ত যারা নিবন্ধন করেছেন, তাদের তালিকা প্রকাশ করা হবে ১৪ মে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশ করা হবে ২০ এপ্রিল। ভুল সংশোধন বা স্থানান্তরের আবেদন করা যাবে ৩ মে পর্যন্ত। আবেদন নিষ্পত্তির শেষ সময় ৬ মে। আর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ১৪ মে।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়, সে সময় ভোটার ছিল পৌনে ১৩ কোটি।

আগে প্রতি বছর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলেও এবার তা হয়নি। এরই মধ্যে আইন সংশোধন করে সুবিধাজনক সময়ে তালিকা প্রকাশের সুযোগ তৈরি করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com