1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: আদালতের নির্দেশের পরও ৬ দিনেও নেই দৃশ্যমান উদ্ধার তৎপরতা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৪/২০২৬ ৫:০৭ পিএম

চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা জারা (২২) ইসলাম ধর্ম গ্রহণের পর নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে। আদালত ৬ এপ্রিল ঈদগাঁও থানাকে তাকে উদ্ধার করে ১৬ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলেও ছয় দিন পার হলেও দৃশ্যমান তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন মামলার বাদী।

জানা যায়, ধর্মান্তরের আগে তার নাম ছিল তন্নী দে বিপন্না। তিনি গত ১ মার্চ ২০২৬ চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামার মাধ্যমে ইসলাম গ্রহণ করেন। এ ঘটনায় একই কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. শহীদুল ইসলাম বাদী হয়ে জারার বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ দেন এবং পরে ফৌজদারি কার্যবিধির ১০০ ধারায় আদালতে মামলা করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ মার্চ ঈদগাঁওয়ের জাগিরপাড়া এলাকা থেকে চট্টগ্রামে ফেরার পথে জারাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। এর আগে তিনি হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে জানান, তাকে পরিবারের পক্ষ থেকে আটকে রাখা হয়েছে এবং ভারতে পাচারের আশঙ্কা রয়েছে। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ।

বাদীর দাবি, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করলে ঘটনার রহস্য উদঘাটন সম্ভব। তদন্ত কর্মকর্তা জানান, ভিকটিমকে উদ্ধারে চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com