1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

উখিয়ার হাসিনার লাশ মিললো পটিয়া খালে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৪/২০২৬ ১১:২৪ পিএম

চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহা খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক নারীর পরিচয় অবশেষে শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম হাসিনা আকতার (৩১)। তিনি কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকার বাসিন্দা মফিজুর রহমানের মেয়ে।জেলা সংবাদ সংগ্রাহক

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পটিয়া থানা পুলিশ তার পরিচয় নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম সংলগ্ন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। উদ্ধারকালে নিহতের পরনে লাল রঙের থ্রিপিস ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে খালে ফেলে দেওয়া হয়েছে।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আকতার জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত হওয়ায় এখন হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্ত জোরদার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com