1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল

অভিনব কায়দায় পেটের ভিতর ইয়াবা পাচারকালে ২ রোহিঙ্গা আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৪/২০২৬ ৫:৪৭ পিএম

কক্সবাজারের রামুতে অভিনব কায়দায় পেটের ভেতর ইয়াবা পাচারকালে দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রেজুখাল চেকপোস্টে পৃথক দুটি অভিযানে ৫ হাজার ৭০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—টেকনাফের নোয়াপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে হামিদ (২৮) এবং টেকনাফের মুচুনি শালবাগান এ-৫ ক্যাম্পের রোহিঙ্গা বাসিন্দা মৃত আব্দুস সালামের ছেলে ফাহিম (২১)।

কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি জানান, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে রেজুখাল চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী দুটি সিএনজি থামানো হয়। সন্দেহভাজন দুই যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেন যে, অধিক লাভের আশায় তারা পেটের ভেতরে করে ইয়াবা বহন করছেন।

পরবর্তীতে বিজিবি সদস্যদের উপস্থিতিতে বিশেষ প্রক্রিয়ায় তাদের পায়ুপথ থেকে মোট ৫ হাজার ৭০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এর মধ্যে হামিদের কাছ থেকে ৩,৭৫০ পিস এবং রোহিঙ্গা যুবক ফাহিমের কাছ থেকে ১,৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মাদক পাচারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।

বিজিবির অধিনায়ক আরও বলেন, “সীমান্ত সুরক্ষা এবং মাদক নির্মূলে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com