1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

উখিয়ায় বিপন্ন প্রজাতির ঢাকিজাম গাছ নিধন, প্রমাণ নষ্টের অভিযোগ!

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৪/২০২৬ ৭:৫৭ পিএম

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের শিলেরছড়া এলাকায় বিপন্ন প্রজাতির মাদার ট্রি হিসেবে পরিচিত কয়েকটি ঢাকিজাম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে একটি দুষ্কৃতকারী চক্রের বিরুদ্ধে।স্থানীয়দের দাবি, গাছ কাটার পর ঘটনাটি গোপন করতে শেকড় পর্যন্ত পুড়িয়ে প্রমাণ নষ্ট করা হয়েছে, যা নিয়ে পরিবেশপ্রেমীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

জানা গেছে, উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের আওতাধীন শিলেরছড়া এলাকায় সড়কের পাশ ঘেঁষে জন্মানো ঢাকিজাম গাছগুলো দীর্ঘদিন ধরে প্রাকৃতিক বনের ভারসাম্য রক্ষা, পাখির খাদ্য এবং আশ্রয়ের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে ভূমিকা পালন করে আসছিল। সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এসব গাছ কেটে ফেলে এবং ঘটনাটি আড়াল করতে শেকড় পর্যন্ত আগুনে পুড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ছৈয়দ আকবর ওরফে ‘কালাসোনা সিন্ডিকেট’ নামে পরিচিত একটি চক্র বন বিভাগের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।

এ বিষয়ে জানতে চাইলে উখিয়া সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বিষয়টি আমি খোঁজ নিয়ে পরে জানাবো।

অভিযুক্ত ছৈয়দ আকবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়ায় এ বিষয়ে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

স্থানীয় সচেতন মহলের মতে, ঢাকিজাম গাছ শুধু বনজ সম্পদ নয়, এটি পাখির খাদ্য ও আবাসস্থলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের গাছ নির্বিচারে নিধন করা হলে এলাকার জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা।

সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com