1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকেরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৪/২০২৬ ১২:১১ এএম

সমুদ্রপথে মানবপাচারের জন্য নিরাপদ রুটে পরিণত হয়েছে কক্সবাজার। গত কিছুদিন ধরে আন্দামান সাগর দিয়ে সমুদ্রপথে মানবপাচারের ঘটনা বেড়ে গেছে। অনেকেই প্রাণ হারাচ্ছে।

কক্সবাজারের সাংবাদিকরা বলছেন, প্রস্তুতি নিলে ও জনগণকে সচেতন করা গেলে কক্সবাজার উপকূল দিয়ে মানবপাচার নিয়ন্ত্রণ সম্ভব। আর এক্ষেত্রে সাংবাদিকরা তাদের কাজের মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষকে সচেতন করতে পারেন অন্যদিকে পাচারকারীদের মুখোশ উন্মোচন করতে পারেন।

সোমবার (২০ এপ্রিল) কক্সবাজারের হর্টিকালচার মিলনায়তনে জেলার সাংবাদিকদের জন্য আয়োজিত এক দক্ষতা উন্নয়ন কর্মশালায় সাংবাদিকরা এই মতামত তুলে ধরেন‌।

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে বাস্তবায়িত ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম এই কর্মশালাটি আয়োজন করে।

অনুষ্ঠানে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সৈকতের সম্পাদক মাহবুবুর রহমান বলেন, মানবপাচারের মতো সংঘবদ্ধ অপরাধের কারণে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি রাষ্ট্রেরও সম্মান চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই অপরাধ চক্র ভাঙতে এবং জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ।

কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি অভিবাসন ও মানবপাচারের মতো স্পর্শকাতর বিষয়ে প্রতিবেদন করার ক্ষেত্রে সংবেদনশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “একজন গণমাধ্যমকর্মীকে সংবাদের গভীরে গিয়ে পাচারকারীদের নেটওয়ার্ক উন্মোচন করতে হবে।”

কর্মশালায় মানবপাচার সংক্রান্ত প্রতিবেদন করার অভিজ্ঞতা তুলে ধরেন দৈনিক প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আবদুল কুদ্দুস রানা। তিনি বলেন, তথ্য যাচাই বাছাই করে প্রতিবেদন করতে হবে। সংবাদের গভীরে যেতে হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান। তিনি মানবপাচার, মানব চোরাচালান ও অনিয়মিত অভিবাসনের নানা দিক এবং এর ভয়াবহতা তুলে ধরেন। বিশেষ করে আন্দামান সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে পাচার ও অভিবাসী হওয়ার সময় কীভাবে দালালের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন এবং জীবন ঝুঁকিতে ফেলছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। তিনি সাংবাদিকদের প্রতি এই বিষয়গুলো আরও গুরুত্বের সাথে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।

কর্মশালায় দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত ৫৩ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। তাঁরা পাচার প্রতিরোধে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।

এছাড়া গণমাধ্যমকর্মীদের সামনে নিজেদের জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতা তুলে ধরেন পাচারের শিকার কয়েকজন যুবক।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com