1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৩ আসামী গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৪/২০২৬ ৭:১৭ পিএম

কক্সবাজারের চকরিয়ায় গত ২৪ ঘণ্টায় থানা পুলিশের জোরালো বিশেষ অভিযানে বিভিন্ন মামলার মোট ১৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে একাধিক টিম একযোগে কাজ করে।

গ্রেফতারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত আসামী, সিআর (CR) ও জিআর (GR) মামলার পলাতক আসামীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চকরিয়া থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

পুলিশের পক্ষ থেকে নিরাপদ সমাজ গড়তে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং অপরাধ দমনে জনগণকে পুলিশের পাশে থাকার অনুরোধ করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com