1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার মূলহোতা সাজ্জাদ র‍্যাবের জালে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৪/২০২৬ ৯:৪৬ পিএম

কক্সবাজারের চাঞ্চল্যকর এক শিশু ধর্ষণ মামলার প্রধান হোতা ও দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ সাজ্জাদ হোসেনকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

শুক্রবার সকালে কক্সবাজার সরকারি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

​র‍্যাব সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ সেপ্টেম্বর কক্সবাজার সদরে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। উক্ত মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি সাজ্জাদ হোসেন ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

​গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর একটি দল শুক্রবার বেলা ১০টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজার সরকারি কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সাজ্জাদ কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানার ঘোনা এলাকার মোঃ ছাদেক-এর ছেলে।

​র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com