1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

কক্সবাজারের আলোচিত যুবলীগ নেতা মোনাফ সিকদার জামিনে মুক্ত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৪/২০২৬ ১১:৪৫ পিএম

কক্সবাজারের আলোচিত যুবলীগ নেতা আব্দুল মোনাফ সিকদার (৩৫) জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় কারাগার থেকে তাকে বের হতে দেখা গেছে।

সূত্র জানায়, একাধিক মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে থাকার পর আদালত থেকে জামিন মঞ্জুর হলে তিনি কারামুক্ত হন।

এর আগে ২০২৫ সালের ১৮ অক্টোবর ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আদালতে হাজির করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, গত ৬ মে কক্সবাজার শহরে যুবলীগের একটি ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে তার নাম আলোচনায় আসে। ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া ঢাকায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশের ঘটনাও তখন আলোচনায় আসে।

কক্সবাজার কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. দেলোয়ার জাহান জানান, রাত ৯টার দিকে জামিনে মুক্তি পান মোনাফ সিকদার। তিনি ৮টি মামলায় কারাবন্দি ছিলেন বলেও জানান তিনি।

আইনগত প্রক্রিয়া শেষে জামিন পাওয়ায় তিনি কারামুক্ত হন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com