1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

চকরিয়ায় ফুসলিয়ে নিয়ে গিয়ে আটবছরের শিশু মেয়েকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৫/২০২৬ ২:৫৪ এএম

কক্সবাজারের চকরিয়ায় আট বছর বয়সের এক শিশু কন্যাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। উপজেলার কাকারা ইউনিয়নের মিনিবাজার এলাকায় শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যার দিকে ঘটেছে এ ঘটনা। গুরুতর অসুস্থ ওই শিশুকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

ভিকটিম ওই শিশুর পরিবারের অভিযোগ, উপজেলার কাকারা মিনিবাজার এলাকার বাসিন্দা কামাল উদ্দিন (৫৬) নামের এক ব্যক্তি নাস্তা কিনে দেবার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের তামাক চুল্লিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে আসলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে
হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ওই শিশুর মা জানান, অভিযুক্ত ব্যক্তি পূর্বপরিচিত হওয়ায় নাস্তার প্রলোভন দেখানোর কারণে শিশুটি তার কাছে যায়। এ সুযোগে অভিযুক্ত নরপিশাচ এ নৃশংস ঘটনাটি ঘটান বলে তিনি অভিযোগ করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, শিশুর শাররীক অবস্থার খোঁজ খবর নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে নাম আসা অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকে পলাতক রয়েছে। অবশ্য তাকে ধরতে পুলিশ কাজ করছে।
তিনি বলেন, এই মুহুর্তে (রাত এগারোটা) পুলিশ ফোর্স নিয়ে আমরা ঘটনাস্থলে আছি। ঘটনাটির তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে মামলা রেকর্ড করা হবে।
সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com