1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

উখিয়া ভূমি অফিসে দামী গেইট থাকলেও ভেঙে পড়েছে বাউন্ডারি, নিরাপত্তায় শঙ্কা

✍️ নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৫/২০২৬ ৬:৫৭ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসে দামী স্টিলের গেইট স্থাপন করা হলেও সীমানা প্রাচীর ভেঙে পড়ে থাকায় পুরো প্রাঙ্গণ এখন কার্যত অরক্ষিত হয়ে পড়েছে। এতে করে একদিকে যেমন নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, অন্যদিকে পরিবেশগত সমস্যাও দিন দিন প্রকট হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, অফিসের মূল প্রবেশপথে নতুন ও দৃষ্টিনন্দন স্টিলের গেইট স্থাপন করা হয়েছে। তবে গেইটের পাশ ঘেঁষেই বাউন্ডারি দেয়ালের বড় একটি অংশ ধসে পড়েছে। ফলে যে কেউ সহজেই ভাঙা অংশ দিয়ে ভেতরে প্রবেশ করতে পারছে। এতে গুরুত্বপূর্ণ সরকারি নথি ও সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এছাড়া ভেঙে পড়া দেয়ালের পাশে জমে আছে নানা ধরনের আবর্জনা—পলিথিন, প্লাস্টিকসহ গৃহস্থালির বর্জ্য। দীর্ঘদিন পরিষ্কার না করায় দুর্গন্ধ ছড়াচ্ছে আশপাশে। স্থানীয়দের অভিযোগ, সীমানা প্রাচীর ভাঙা থাকায় বহিরাগতরা এখানে অবাধে ময়লা ফেলে যাচ্ছে, যা পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভূমি অফিসে সেবা নিতে আসা কয়েকজন জানান, প্রতিদিন গুরুত্বপূর্ণ কাজে বহু মানুষ এখানে আসেন। কিন্তু এমন অব্যবস্থাপনা একটি সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। তারা দ্রুত ভাঙা বাউন্ডারি পুনর্নির্মাণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা সময়ের দাবি ।

স্থানীয় সচেতন মহলের মতে, শুধু দামী গেইট স্থাপন করলেই নিরাপত্তা নিশ্চিত হয় না; বরং সীমানা প্রাচীরসহ সার্বিক অবকাঠামোর সমন্বিত উন্নয়ন জরুরি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com