1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে মিয়ানমারে ফেরাতে হবে: এমপি শাহজাহান চৌধুরী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ১২:৫৫ পিএম

কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ২০২৭ সালের মধ্যে সম্মানের সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করছে সরকার। রোহিঙ্গারা এখানে যেভাবে স্থায়ী স্থাপনা তৈরি করছে তা বন্ধ করতে হবে। রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে স্থানীয় জনগণের নিরাপত্তা, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। তাই দ্রুত ও সম্মানজনক প্রত্যাবাসনের বিকল্প নেই।

শনিবার সকালে উখিয়া উপজেলার পালংখালী স্টেশন চত্বরে ‘অধিকার বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে এ মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর ভূমিকা পালন করতে হবে। সীমান্ত নিরাপদ না থাকলে উখিয়া-টেকনাফ অঞ্চলের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না।

কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোক্তার আহমেদ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রেজাউল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, পালংখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন মেম্বার ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী।

সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন থাইংখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রশিদ আহমদ, পালংখালী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ আলমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোছাইন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দু সাত্তার আজাদ। বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রিদওয়ান ফারাবিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com