1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে সংরক্ষিত বনে সুউচ্চ বাউন্ডারি, হুমকিতে বন ও বন্যপ্রাণী উখিয়ার বালুখালীতে ব্যাগে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার, সিএনজি জব্দ গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ সদস্য গ্রেপ্তার বাইক চুরি করে পালাতে গিয়ে প্রাণ গেল জামায়াত নেতার ছেলের ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী টেকনাফে কিশোর অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি ইউএনএইচসিআরের সহায়তায় রোহিঙ্গা ক্যাম্পে ৮৮৮ শেল্টার, স্থানীয়দের ক্ষোভ যুবকের পিঠে গুলি করে পালাল অপহরণকারী ছেঁড়া তারে বিদ্যুৎ নেই ভেবে বিদ্যুৎস্পৃষ্ট, দোকানির মৃত্যু ২০২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে মিয়ানমারে ফেরাতে হবে: এমপি শাহজাহান চৌধুরী প্রকাশিত – মে ২, ২০২৬ ৭:৫৩ পিএম কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ২০২৭ সালের মধ্যে সম্মানের সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করছে সরকার। রোহিঙ্গারা এখানে যেভাবে স্থায়ী স্থাপনা তৈরি করছে তা বন্ধ করতে হবে। রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে স্থানীয় জনগণের নিরাপত্তা, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। তাই দ্রুত ও সম্মানজনক প্রত্যাবাসনের বিকল্প নেই। শনিবার সকালে উখিয়া উপজেলার পালংখালী স্টেশন চত্বরে ‘অধিকার বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে এ মানববন্ধনে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর ভূমিকা পালন করতে হবে। সীমান্ত নিরাপদ না থাকলে উখিয়া-টেকনাফ অঞ্চলের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোক্তার আহমেদ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রেজাউল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, পালংখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন মেম্বার ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী। সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন থাইংখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রশিদ আহমদ, পালংখালী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ আলমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোছাইন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দু সাত্তার আজাদ। বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রিদওয়ান ফারাবিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাইক চুরি করে পালাতে গিয়ে প্রাণ গেল জামায়াত নেতার ছেলের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ১২:৪৫ এএম

ঝিনাইদহ সদর উপজেলার ঊনিশ মাইল এলাকায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ওবায়দুল্লাহ আল মাসুদ নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৩ মে ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা আতিয়ার রহমানের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকা থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা রাসেল হোসেনের মোটরসাইকেল চুরি করে দ্রুত পালিয়ে যাচ্ছিলেন মাসুদ। পরে ঊনিশ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোটরসাইকেলের মালিক রাসেল হোসেন জানান, তিনি টাকা আদায়ের কাজে ব্যস্ত থাকাকালে হঠাৎ দেখতে পান একজন তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে ধাওয়া করেও তাকে ধরতে পারেননি। পরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি তারই।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে। নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় শনাক্ত করা হয়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর হোসেন বলেন, মোটরসাইকেল চুরি করে পালানোর সময় অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

২০২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে মিয়ানমারে ফেরাতে হবে: এমপি শাহজাহান চৌধুরী প্রকাশিত – মে ২, ২০২৬ ৭:৫৩ পিএম কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ২০২৭ সালের মধ্যে সম্মানের সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করছে সরকার। রোহিঙ্গারা এখানে যেভাবে স্থায়ী স্থাপনা তৈরি করছে তা বন্ধ করতে হবে। রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে স্থানীয় জনগণের নিরাপত্তা, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। তাই দ্রুত ও সম্মানজনক প্রত্যাবাসনের বিকল্প নেই। শনিবার সকালে উখিয়া উপজেলার পালংখালী স্টেশন চত্বরে ‘অধিকার বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে এ মানববন্ধনে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর ভূমিকা পালন করতে হবে। সীমান্ত নিরাপদ না থাকলে উখিয়া-টেকনাফ অঞ্চলের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোক্তার আহমেদ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রেজাউল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, পালংখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন মেম্বার ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী। সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন থাইংখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রশিদ আহমদ, পালংখালী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ আলমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোছাইন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দু সাত্তার আজাদ। বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রিদওয়ান ফারাবিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com