1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

আত্মগোপনে থাকা চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০৫/২০২৬ ২:২০ পিএম

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ ও অপহরণ মামলার আসামি মো. রশিদকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। গ্রেপ্তার রশিদ টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুলালপাড়ার আলী আহম্মদের ছেলে।

এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৫ মে) এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

এতে বলা হয়, সোমবার রাতে টেকনাফ পৌরসভার শাপলা চত্বর এলাকায় অভিযান চালিয়ে আসামি রশিদকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল জানতে পারে সংঘবদ্ধ ধর্ষণ ও অপহরণ মামলার এজাহারনামীয় আসামি শাপলা চত্বর এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রশিদকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি গণধর্ষণ ও অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে তিনি দেশের বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com