1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৫/২০২৬ ৬:০৯ পিএম

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে সাক্ষাতের জন্য ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (০৭ মে) কিশোরগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের ব্যক্তিগত সরকারি এনামুল হক মোল্লা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, বিকেল ৪টায় সচিবালয়ে প্রবেশ করেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা, পুনর্বাসন এবং জরুরি সহায়তার বিষয়গুলো তুলে ধরবেন।

এর আগে, গতকাল গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বন্যার পরপরই প্রধানমন্ত্রী আমাকে এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

ফজলুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাসের খাদ্য সহায়তা দেওয়া হবে। অন্য কোনো সরকার এভাবে আগে ঘোষণা দেয়নি। এটা অত্যন্ত সাহসী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ।’

তিনি আরও বলেন, হাওরাঞ্চলের ক্ষয়ক্ষতি এবার অতীতের যেকোনো সময়ের তুলনায় ভয়াবহ। তার ভাষায়, ‘আমার স্মরণকালের মধ্যে ধানের হাওরে এত বড় ক্ষতি আর কখনো দেখিনি। এবার শুধু আগাম বন্যা নয়, টানা বৃষ্টিতেও ব্যাপক ক্ষতি হয়েছে। উজান-ভাটির বিভাজন ছাড়াই সব এলাকা প্লাবিত হয়েছে। তার নির্বাচনি এলাকার ২৪টি ইউনিয়নই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি জানান, সংসদ অধিবেশন শেষ হওয়ার পরপরই তিনি এলাকায় যান এবং ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামসহ বিভিন্ন হাওর এলাকা ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com