1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

চট্টগ্রামে ৬০ হাজার পিস ইয়াবাসহ রামুর আরিফ গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৫/২০২৬ ১১:০৯ পিএম

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ মো. আরিফ উল্লাহ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. আরিফ উল্লাহ কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউপির দারিয়ার দিঘি এলাকার নুরুল কবীরের ছেলে।

বুধবার (৬ মে) দুপুর সোয়া ১টায় শহীদ বশরুজ্জামান গোল চত্বরস্থ পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি কক্সবাজার জার্নালকে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান।

তিনি জানান, গতকাল কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে মোটরসাইকেলযোগে এক যুবক ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছিল। দুপুরে নতুন ব্রিজ এলাকার পুলিশ বক্সের সামনে চেকপোস্টে তাকে থামার সংকেত দেয়া হয়। এরপর তার সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: কক্সবাজার জার্নাল

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com