1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

অনলাইন জুয়া দমনে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৩

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৫/২০২৬ ১২:২৬ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সরাসরি নির্দেশনার প্রেক্ষিতে কক্সবাজারের চকরিয়ায় অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার মোহাম্মদ জামাল উদ্দিন (২৮), চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আকবরিয়া পাড়ার আব্দুল মান্নান (৩৭) এবং কাহারিয়াঘোনা এলাকার জাহিদুল ইসলাম (২১)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশ বুধবার রাতে পৃথক স্থানে অভিযান চালায়। এ সময় জুয়া খেলারত অবস্থায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অবৈধ অ্যাপসের মাধ্যমে অনলাইন ক্যাসিনো খেলার স্মার্টফোন জব্দ করা হয়েছে এবং জব্দকৃত মোবাইলে জুয়ার বিভিন্ন অ্যাপস পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: দৈনিক পূর্বকোণ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com