1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

পায়ে হেঁটে পার হচ্ছিল মাতামুহুরী নদী, গর্তে তলিয়ে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৫/২০২৬ ৬:৪৫ পিএম

মাতামুহুরী নদীতে ডুবে নুর ইলাহি নাদিম (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মে) সকাল ১০টায় কক্সবাজারের চকরিয়া পৌরসভার উত্তর কাহারিয়াঘোনার খন্দকার পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত শিশু নুর ইলাহি নাদিম ওই এলাকার সাংবাদিক অলি উল্লাহ রনির ছেলে। সে কাহারিয়াঘোনা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে নদীতে পানি কম থাকায় নাদিম তার বন্ধুদের সাথে পায়ে হেঁটে নদী পার হয়ে ওপারে খেলতে যাচ্ছিল। নদীর মাঝখানে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে সৃষ্ট একটি গভীর গর্তে সে তলিয়ে যায়। এ সময় তার বন্ধুদের চিৎকার শুনে এলাকাবাসী গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক নাদিমকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ প্রাথমিক সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকায় অন্তত তিনটি ড্রেজার মেশিন বসিয়ে নিয়মিত অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীর বিভিন্ন স্থানে বিপজ্জনক গভীর গর্তের সৃষ্টি হয়েছে। পানি কম থাকলেও এসব গর্তের কারণে নদী পারাপার হওয়া সাধারণ মানুষ ও শিশুদের জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে, সাংবাদিক অলি উল্লাহ রনির ছেলের অকাল মৃত্যুতে স্থানীয় সংবাদকর্মী ও সুধীমহল গভীর শোক প্রকাশ করেছেন।

সূত্র: দৈনিক পূর্বকোন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com