1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ মামলার আসামি ও সাজাপ্রাপ্ত হামিদ হোসেন গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৫/২০২৬ ১১:০৮ পিএম

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫’র বিশেষ অভিযানে ৬টি মামলার আসামি এবং ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হামিদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৫’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ০৭ মে ২০২৬ রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত হামিদ হোসেন (২৪) স্থানীয়ভাবে একটি অপরাধী চক্রের সঙ্গে জড়িত ছিল বলে জানায় র‌্যাব। তার বিরুদ্ধে মাদক চোরাচালান, বিস্ফোরক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলাসহ মোট ৬টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে সাজা মাথায় নিয়ে তিনি সীমান্ত এলাকায় আত্মগোপনে থেকে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, সীমান্ত এলাকায় অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com