1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

উখিয়ায় দুই কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৫/২০২৬ ৭:২৩ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় নিজ দুই কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পিতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম লোকমান , তিনি পালংখালীর ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ধামনখালী (গৌজুঘোনা) এলাকার বাসিন্দা এবং পেশায় অটোরিকশা চালক।

ভুক্তভোগীদের অভিযোগের বরাতে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে নাস্তার সঙ্গে চেতনানাশক জাতীয় কিছু মিশিয়ে দুই শিশুকে অচেতন করে নির্যাতন চালিয়ে আসছিলেন। বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগ জানার পর এলাকাবাসী অভিযুক্ত লোকমানকে আটক করে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

শিশু নির্যাতনের মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সূত্র: কক্সবাজার জার্নাল

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com