1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

শহরের ফাতের ঘোনায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্বামী পলাতক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৫/২০২৬ ৪:০২ পিএম

শহরের ১২নং ওয়ার্ড লাইট হাউজ পাড়া এলাকার পূর্ব ফাতের ঘোনা এলাকা থেকে ফারজানা ( ২০) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।

সোমবার (১২ মে) রাত ৮টার দিকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা জানায়,নিহত ফারজানার স্বামী ইমন পলাতক রয়েছে।

নিহত ফারজানা (২০) ফটিকছড়ি বাবু নগর এলাকার এজাহার মিয়া এর মেয়ে এবং বাশঁখালী এলাকার ইমনের স্ত্রী। তাঁরা দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের লাইট হাউজ পূর্ব ফাতের ঘোনা মইন উদ্দিনের এর ভাড়া বাসায় বসবাস করতো।

নিহত ফারজানার মা নাছিমা আক্তার বলেন, ফারজানা বোনের কাছ থেকে ১০ হাজার টাকা ধার করে তাঁর স্বামীকে দেয়। এই বিষয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে মনমালিন্য চলার মাঝে হঠাৎ আজকে (সোমবার) কথাকাটাটি হয় ফারজানার স্বামীর সাথে। পরে রাত ৮টায় ফারজানার ঝুলন্ত মরদেহের খবর পেয়ে ঘটনা স্থলে যাই। পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে মরদেহ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাদিম আলী টিটিএনকে বলেন, ঝুলন্ত গৃহবধুর মরদেহের খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারন।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com