1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিবাহিত নারী কর্মীকে বিয়ের প্রস্তাব দিলেন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী টেকনাফে অপহরণ-মানবপাচার চক্রের মূলহোতা ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তৃণমূলে জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে সংগঠনের ভীত মজবুতের আহ্বান আনোয়ারীর শহরের ফাতের ঘোনায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্বামী পলাতক ঢাকায় ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার উখিয়ার জসিম; ড্রাইভার পরিচয়ে ট্রাক মালিক, গড়েছেন জমি-বাড়ি ও বাড়ির সামনে মার্কেট লবণ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ না: অর্থমন্ত্রী ৩ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের হ্নীলার দম্পতিসহ ৩ মাদক কারবারি পেকুয়ায় পুলিশের অভিযানে আটক গাছ না লাগিয়েই কর্ণফুলী টানেলের ৫০ কোটি টাকা নিয়ে গেছে: প্রধানমন্ত্রী প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়ায় রাষ্ট্র হবে সহায়ক শক্তি : জুবাইদা রহমান

তৃণমূলে জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে সংগঠনের ভীত মজবুতের আহ্বান আনোয়ারীর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৫/২০২৬ ৪:০৮ পিএম

কক্সবাজারের রামু উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত রুকন সমাবেশে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনের ভিত্তি আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন মাওলানা নুর আহমদ আনোয়ারী।

রোববার (১১ মে) স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সদস্যদের মান যাচাইয়ের মাধ্যমেই একটি এলাকার তৃণমূল সাংগঠনিক অবস্থার প্রকৃত চিত্র ফুটে ওঠে। সংগঠনের শক্তিশালী ভিত্তি গড়তে সদস্যদের আদর্শিক মানোন্নয়ন ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়ন অত্যন্ত জরুরি।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী এর কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ রুকন সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসান এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা অফিস সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রফিক, সহকারী সেক্রেটারি মাওলানা নূরুল হাকীমসহ উপজেলা নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আরও বলেন, আদর্শিক চর্চা, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে জামায়াতের প্রতিটি সদস্যকে সমাজ পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখতে হবে। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে রুকনদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com