1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ার টিপুসহ ৪ মাদক কারবারি আটক টেকনাফে ইয়াবাসহ সিএনজি চালক গ্রেপ্তার টাকা পরিশোধ করতে না পারায় মরদেহ আটকে রেখেছে হাসপাতাল কতৃপক্ষ। দেশবাসীর কাছে আর্থিক সাহায্য চেয়েছেন পরিবার কোরবানির পশুর হাটে চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী আগে দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউ করে না’: সাকিব ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতির প্রিজনভ্যান দুর্ঘটনায় পলকের ঘাড় ও কোমরের হাড় সরে গেছে বিবাহিত নারী কর্মীকে বিয়ের প্রস্তাব দিলেন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী টেকনাফে অপহরণ-মানবপাচার চক্রের মূলহোতা ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তৃণমূলে জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে সংগঠনের ভীত মজবুতের আহ্বান আনোয়ারীর

টেকনাফে ইয়াবাসহ সিএনজি চালক গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৫/২০২৬ ১০:৫৪ পিএম

কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারকালে মো. সাইদ আলম (১৯) নামে এক সিএনজি চালককে আটক করেছে বিজিবি। তিনি টেকনাফ থানাধীন পুরাতন পল্লান পাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে।

গতকাল মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে আসলে কর্তব্যরত বিজিবি তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। তল্লাশিকালে সিএনজির ব্যাটারির নিচের অংশে অভিনব কায়দায় লুকানো কালো কসটেপ দ্বারা প্যাঁচানো ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং সিএনজির চালক মো. সাইদ আলমকে (১৯) আটক করা হয়। পাশাপাশি মাদক পাচারের কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা, সিএনজি ও আটক আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com