1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

মূলহোতাসহ গ্রেফতার ২

ধানমন্ডি থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৫/২০২৬ ৬:১৪ পিএম

রাজধানীর ধানমন্ডি থেকে অপহৃত ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে নাটকীয় অভিযানে কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। এ ঘটনায় অপহরণের মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন তাওহীদ মোহাম্মদ মোস্তাকিম (৩৩) ও তার সহযোগী মো. আবু সাঈদ (২৪)।

র‍্যাব জানায়, গত ৬ মে রাজধানীর ধানমন্ডির ১৩/এ সড়কে নিজ বাসার সামনে থেকে ওই শিক্ষার্থীকে একটি সাদা রঙের হাইয়েস মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হওয়া এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় মামলা দায়েরের পর অপহৃতকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‍্যাব।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজারের লিংক রোড এলাকায় বাংলাদেশ বেতার অফিসের সামনে বিশেষ অভিযান চালানো হয়। পরে রাত ৮টার দিকে ওই শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই মূলহোতা তাওহীদ ও তার সহযোগী আবু সাঈদকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, তাওহীদ মোহাম্মদ মোস্তাকিম ঢাকার উত্তরার আটিপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তার সহযোগী আবু সাঈদ কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের খোরশেদ আলমের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। সংস্থাটি জানায়, তাওহীদ দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছিল। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সহযোগীদের সহায়তায় তাকে অপহরণ করে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়।

উদ্ধার হওয়া শিক্ষার্থী ও গ্রেফতারদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এএসপি আ. ম. ফারুক।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com