1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ১২:৩৪ এএম

কক্সবাজারের টেকনাফে অস্ত্র মামলার এজাহারভুক্ত দুর্ধর্ষ পলাতক আসামি নবী হোসেন প্রকাশ ‘লাদেন’কে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ উপজেলার পালংখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-১৫ সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে টেকনাফ থানার একটি চাঞ্চল্যকর অস্ত্র মামলার অন্যতম প্রধান পলাতক আসামি পালংখালী এলাকায় আত্মগোপনে রয়েছে। এ সংবাদ পাওয়ার পর র‍্যাবের একটি চৌকস দল পালংখালী বাজার এলাকায় ঝটিকা অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চারদিক থেকে ঘেরাও করে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া নবী হোসেন প্রকাশ লাদেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাঞ্জরপাড়া এলাকার মৃত শহর মুল্লুকের ছেলে। স্থানীয়ভাবে তিনি একজন দুর্ধর্ষ অপরাধী হিসেবে পরিচিত বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্র জানায়, লাদেন টেকনাফ থানায় গত ১৪ এপ্রিল দায়ের করা একটি অস্ত্র মামলার তালিকাভুক্ত পলাতক আসামি। মামলার পর থেকে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল সে।

গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

তার ভাষ্য, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাবের এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com