1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার হ্নীলার ইসমাইল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ১০:৫১ পিএম

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা মোঃ ইসমাইল চট্টগ্রামের নতুন ব্রিজ ফিরিঙ্গিবাজার এলাকায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক হয়েছেন বলে জানা গেছে।

১১ মে কোতোয়ালী থানা পুলিশ ফিরিঙ্গিবাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এসময় এসআই আবুল কালাম ও এসআই আব্দুল আজিজের নেতৃত্বে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মোঃ ইসমাইলকে আটক করা হয়।

তবে স্থানীয়দের অভিযোগ, মূল ইয়াবা সিন্ডিকেটের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তার ছেলে মোহাম্মদ খালেদ এখনো অধরাই রয়ে গেছে।

মোঃ ইসমাইল হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ওয়াব্রাং এলাকার বাসিন্দা ও মৃত ইসলাম মিয়ার ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, মোহাম্মদ খালেদ নিজেকে হ্নীলা উত্তর শাখা ছাত্রদলের নেতা পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছে। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে তিনি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে দাবি অনেকের।

স্থানীয়দের প্রশ্ন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে কীভাবে এই ইয়াবা সাম্রাজ্য পরিচালিত হচ্ছে এবং কারা তাদের পেছনে রয়েছে—তা খতিয়ে দেখা জরুরি।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com