1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

“অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না”

গিয়ে নিহত মায়ের জানাজায় সরওয়ার-আনোয়ারীর কড়া বার্তা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৫/২০২৬ ৬:১২ পিএম

উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় সংঘর্ষের সময় ছেলেকে বাঁচাতে গিয়ে নিহত ছৈয়দা বেগমের জানাজায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জানাজায় অংশ নিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা।

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরি বলেন, “অপরাধীদের কোনো আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। এই ব্যাপারে স্থানীয় সাংসদ ও প্রশাসনের সাথে কথা হয়েছে”

অন্যদিকে জেলা জামায়াতের আমীর আনোয়ারী বলেন, “কোনো রাজনৈতিক পরিচয় যেন অপরাধীদের শাস্তি থেকে রেহাই দিতে না পারে। দোষীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার প্রয়োজন।”

জানাজায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এসময় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত বিচার দাবি করেন উপস্থিতরা।

উল্লেখ্য, টাইপালং মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা’ লিখাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। শনিবার দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় ছৈয়দা বেগম তার ছেলেকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com