1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৫/২০২৬ ৯:৫৪ পিএম

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. সাব্বির (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে এ ঘটনা ঘটে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার উত্তর লেমশীখালী এলাকার করলা পাড়ার বাসিন্দা মো. এরশাদ ও শাহীনা আক্তারের ছেলে সাব্বির দুপুরে বাড়ির পশ্চিম পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে পাশের পুকুরে পড়ে যায় সে। দীর্ঘ সময় শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশী মো. জিয়া উদ্দিন পুকুরের পানিতে সাব্বিরকে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কুতুবদিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং শিশুটির মরদেহের সুরতহাল প্রস্তুত করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com