1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়ায় ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/০৫/২০২৬ ৯:৫২ পিএম

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে কক্সবাজারের উখিয়ায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা।

উপজেলা ভূমি অফিস উখিয়ার আয়োজনে উদ্বোধনের পর ভূমি অফিস চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উখিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে মানুষ এখন ঘরে বসেই সহজে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারছেন।
তিনি আরও বলেন, “ভূমি সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণকে ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতন করা এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করা।

সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফজল, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার এবং ভূমি অফিসের তহসিলদার আবদুল করিম।পরে কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত হয়, এতে ৩০ জন শিশু অংশ গ্রহন করেন।

উল্লেখ্য, ভূমি সেবা মেলার প্রথম দিনে ৫০ জন সেবাগ্রহীতাকে সেবা প্রদান করা হয়।

সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com