1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মিয়ানমার থেকে চোরাই পথে আনা গরুসহ ট্রাক জব্দ, আটক ৫ উখিয়ায় মানববন্ধন করে আলোচিত ‘ছৈয়দাখাতুন’ হত্যা মামলা প্রত্যাহার দাবি! গ্যাস সিলিন্ডারে লুকানো ৯ হাজার ইয়াবাসহ আটক ১ উখিয়ায় ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ৯ বছরের শিশুকে ধর্ষণ: দুই মাস পর আটক প্রধান আসামি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব ও এপিবিএনের জোড়া অভিযান: অস্ত্র-গুলি ও ৪৩ হাজার ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক সেপ্টেম্বর-অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: প্রতিমন্ত্রী তারেক রহমানকে ‘বেনিফিট অব ডাউট’ দিতে চায় দিল্লি ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার আসামী বিএনপির ১০ নেতা-কর্মী/ ৪৮ ঘণ্টা পর উখিয়ার সেই মা হ’ত্যায় মামলা

গ্যাস সিলিন্ডারে লুকানো ৯ হাজার ইয়াবাসহ আটক ১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৫/২০২৬ ১২:৩৬ এএম

কক্সবাজারের টেকনাফে ৯ হাজার ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম (২২) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে হোয়াইক্যং বিজিবির চেকপোস্টে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করেন। অভিযানে বিজিবির বিশেষ প্রশিক্ষিত নারকোটিক্স ডগ হেনরীর সহায়তায় সিএনজিটির গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষভাবে তৈরি একটি চেম্বারে অভিনব কায়দায় লুকানো ইয়াবাগুলো শনাক্ত করা হয়। আটক চালক মো. সাইফুল ইসলাম টেকনাফ পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড নাইটংপাড়ার আব্দুল্লাহর পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, উদ্ধারকৃত ইয়াবাগুলো সে টেকনাফ থেকে সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিল।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট, পাচার কাজে ব্যবহৃত সিএনজি এবং আটক আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com