1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়ায় মানববন্ধন করে আলোচিত ‘ছৈয়দাখাতুন’ হত্যা মামলা প্রত্যাহার দাবি!

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৫/২০২৬ ৯:৩৭ এএম

দেশজুড়ে আলোচনার জন্ম দেওয়া উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে মা ছৈয়দাখাতুন মারা যাওয়ার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলা প্রত্যাহার দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে উখিয়া থানার সামনে আয়োজিত এই মানববন্ধনে মামলার আসামীদের স্বজন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নিয়ে বক্তব্য রাখেন।

বক্তারা এসময় বলেন, ‘ এটি একটি ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা, রাজনৈতিক ফায়দা লুটের উদ্দেশ্যে বিরোধীপক্ষের মদদে এই মিথ্যা মামলাটি রুজু করা হয়েছে।’

অনতি বিলম্বে এই মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের নাম বাদ দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে বলে মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়।

এসময় বক্তব্য রাখেন – উখিয়া উপজেলা বিএনপি সহসভাপতি নুরুল ইসলাম সিকদার ( প্রকাশ সালাম সিকদার), উখিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মানিক, যুবদলের আহবায়ক সাইফুল সিকদার, কৃষকদল নেতা আবুল হাসান আলী, যুবদল নেতা আকতার সিকদার,হাজেরা তজু ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম -সাধারণ সম্পাদক জিহাদুল হক সিকদার, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান সিকদারের বোন পারভীন আকতার সহ আরো অনেকে।

প্রসঙ্গত, গত ১৮ মে উখিয়া থানায় ছৈয়দ খাতুনের মৃত্যুকে হত্যাকান্ড উল্লেখ করে ১০ জন এজাহারনামীয় আসামী ও ৭/৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে আব্দুর রহমান।

এঘটনার মুল রহস্য উদঘাটনে পুলিশ সহ বিভিন্ন তদন্তকারী সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com