1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু বিনা চিকিৎসায় মারা গেল ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তার শিশুপুত্র জামায়াত কর্মীর বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা প্রকল্পও হাতে নেবে সরকার: প্রধানমন্ত্রী টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩ রোহিঙ্গাদের জন্য এ বছর চাওয়া হয়েছে ৭১০ মিলিয়ন ডলার খুরুশকুলে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত পাম্পে পাম্পে ‘ডিজিটাল’ চুরি, টের পাচ্ছেন না গ্রাহকরা এনসিপি ক্ষমতায় এলে ভারত অত্যাচার করতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, কিন্তু সরকার স্বীকার করে না: জামায়াত আমির

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৫/২০২৬ ১০:৩৯ পিএম

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, কক্সবাজার-টেকনাফ সড়কে চলাচলরত একটি ডাম্পার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের উখিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়া (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়।

নিহত সুফিয়া টেকনাফ উপজেলার মহেশখালিয়া পাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী।

দুর্ঘটনায় আহতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ এর বাসিন্দা মুবিনা খাতুন (৪৫), টেকনাফের মুশকালিপাড়ার জিয়াবুল (১৮) এবং ক্যাম্প-৭ এর চার বছর বয়সী শিশু মো. হাফিজ।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী মো. সাত্তার জানান, দুর্ঘটনার পর সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।

শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ডাম্পারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com