1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কুকুরের নৈপুণ্যে টায়ারের ভেতর মিলল ইয়াবা টেকনাফে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার অক্টোবরে স্থানীয় নির্বাচনের ভোটের প্রস্তুতি, থাকছে না পোস্টার-ইভিএম ও দলীয় প্রতীক চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধ বাবার রামিসা হত্যা : আসামিপক্ষে মামলা লড়বেন না ঢাকা বারের আইনজীবীরা রামিসা হত্যা : এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হলেন কক্সবাজারের মুফতি মুহিব্বুল্লাহিল বাকী বিনা প্রতিদ্বদ্বিতায় ১০টিসহ সব পদে জয়ী বিএনপিপন্থীরা ঈদগাঁওতে ৩টি কামানের গোলা উদ্ধার শিশু রামিসা হত্যা মামলায় সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন পলক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৫/২০২৬ ২:২১ পিএম

ঢাকার আদালতে হাজিরা দিতে এসে নিরাপত্তা সরঞ্জাম পরানো নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অন্যদিকে, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অসুস্থ অবস্থায় আদালতে আনা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (২১ মে) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে সালমান এফ রহমানকে ঢাকার মহানগর আদালতে আনা হয়। সকাল সাড়ে ৯টার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছানোর পর দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যান।

এ সময় নিরাপত্তাজনিত কারণে তার শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট এবং হাতে হাতকড়া পরানো হয়। এতে অস্বস্তি প্রকাশ করে সালমান এফ রহমানকে বলতে শোনা যায়, এই গরমে এসব পরে মরেই যাবো।

একই প্রিজন ভ্যানে আদালতে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে। আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকরা জানান, গ্রেফতারের পর এই প্রথম প্রকাশ্যে সালমান এফ রহমানকে কথা বলতে ও বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে।

জানা গেছে, মানি লন্ডারিং সংক্রান্ত দুটি মামলায় হাজিরা দেওয়ার জন্য তাদের আদালতে নেওয়া হয়। এদিকে পৃথক একটি প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। অসুস্থতার কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে।

আদালত প্রাঙ্গণে পৌঁছানোর পর পুলিশ সদস্যদের কাঁধে ভর দিয়ে তাকে প্রিজন ভ্যান থেকে নামতে দেখা যায়। তবে তার মাথায় কোনো হেলমেট ছিল না। এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com