1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ১ মাসের মধ্যে নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ৬:৩০ পিএম
এক মাসের মধ্যে শিশু রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

আগামী এক মাসের মধ্যেই সরকার শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের মধ্যদিয়ে মানুষের চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ মিলেছে। বর্তমান সরকার কোনোভাবেই শিশু কিংবা নারী নির্যাতন মেনে নেবে না। সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে সরকার শিশু রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। যাতে ভবিষ্যতে আর কেউ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com