1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যা মামলার চার্জশিট জমা আজ, ছুটিতে বিশেষ কোর্টে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৫/২০২৬ ৪:৩৩ পিএম

রাজধানীর মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় আজ আদালতে চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঈদের ছুটির মধ্যে বিশেষ কোর্ট বসিয়ে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার করা হবে। রোববার (২৪ মে) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সাথে সাথে এক দিনের মধ্যে। সেই স্টেটমেন্টে তার সহযোগী হিসেবে তার স্ত্রীর নামও এসেছে। এছাড়া তাকেও গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গতকালকেই আমরা পোস্টমোর্টেম রিপোর্ট হাতে পেয়েছি। এগুলো কমপাইল করে চার্জশীট গঠনের কাজ কালকে রাতের মধ্যেই সম্পন্ন হয়েছে। আজকে আদালতে সেটা সোপর্দ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সামাজিক মূল্যবোধ, অপসংস্কৃতির কারণে ধর্ষনের ঘটনা ঘটছে। গত তিন মাসে কোন ধর্ষণের ঘটনায় আসামীরা ছাড় পায়নি। এছাড়া জুয়া, অনলাইন জুয়া এবং অফলাইন জুয়া কঠোরভাবে নিয়ন্ত্রণে নতুন একটি আইন করছে সরকার। আগামী কেবিনেটে তোলা হবে এই আইন। এসময় তিনি শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির আওতায় আইনী প্রক্রিয়ায় আনা হবে বলেও জানান।

সূত্র: যমুনা টিভি

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com