1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৫/২০২৬ ৭:৪৫ পিএম

ঝিনাইদহে এনসিপি ও ছাত্রদলের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতার করা মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (২৪মে) এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

বার্তায় তিনি বলেন, ছাত্রদলের মিথ্যা মামলায় এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে কিছুক্ষণ আগে ঝিনাইদহ সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। একই মামলায় ডিবি পুলিশ যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে ডিবি পুলিশের আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন করার আগমুহূর্তে তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর বিএনপি, ছাত্রদল ও যুবদলের হামলার ঘটনায় পাল্টাপাল্টি উত্তেজনার সৃষ্টি হয়। ওই ঘটনার পর এনসিপি ও ছাত্রদলের নেতারা পাল্টাপাল্টি মামলা করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com